ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ‘রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে’ কার্টুনিস্ট গ্রেপ্তার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া রাজনৈতিক অসহিষ্ণুতার ইতিহাস পুরনো। এর সঙ্গে নতুন সংযোজন হতে পারে সাম্প্রতিক ‍কার্টুনিস্ট গ্রেপ্তারের ঘটনাটি। দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিজ্ঞ আদালত পুনরায় কারাদণ্ড দেয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি রঙ্গচিত্রের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন একজন প্রবীণ কার্টুনিস্ট। দেশটির পুলিশ তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এ কার্টুনিস্টের নাম জুলকিফল আনোয়ার হক। কার্টুনিস্টের পক্ষে এগিয়ে এসেছে জাতিসংঘের হিউম্যান রাইট ওয়াচ।
জুলকিফল আনোয়ার হক আনোয়ার ইব্রাহিমের রায় প্রদানকালীন, টুইটারে বারবার অভিযোগ তুলছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে। তিনি মনে করেন নাজিব রাজাক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। আনোয়ার ইব্রাহিমের কারাদণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশটির একাধিক মানবাধিকার সংস্থাও একই অভিযোগ তুলেছে বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে। তবে তারা প্রধানমন্ত্রীর প্রভাবিতকরণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। হিউম্যান রাইট ওয়াচ বলছে, নাজিব সরকার শান্তিপূর্ণ সমালোচনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে সাব্যস্ত করেছে।
মঙ্গলবার রাতে ৫২ বছর বয়স্ক প্রৌঢ় জুলকিফলকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। মালয়েশীয় সংবাদ মাধ্যমগুলোয় জুনার নামে তার রঙ্গচিত্র প্রকাশিত হয়ে থাকে। জুলকিফলের আঁকা কার্টুনে দেখা যায়, আদালতে আনোয়ার ইব্রাহিমের বিচারকের আসনে বসে আছেন খোদ নাজিব রাজাক। দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বাকার। তিনি জানিয়েছেন, একই ইস্যু নিয়ে একই মনোভাব পোষণের জন্যে একই অভিযোগের আওতায় আরও দুই রাজনীতিককে খুঁজছে পুলিশ। গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি।
জুনারের বিতর্কিত রঙ্গচিত্রগুলোর দুটি-

zulkiflee-cartoon-3