ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোভিয়েত যুগের ট্যাঙ্ক বেচছে সার্বিয়া

Link Copied!

Tankআন্তর্জাতিক ডেস্ক : সোভিয়েত যুগের স্তূপকৃত শত শত ট্যাঙ্ক বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সার্বিয়া। নিজেদের সেনাবাহিনীর উন্নয়নে অর্থ যোগাড়ের উদ্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তারা ২৮২টি টি-৫৫ ট্যাঙ্ক, ১৬ হাজার পিস্তল এবং পাঁচ হাজার রকেট লঞ্চার বিক্রি করবে বলে স্থানীয় ‘দা ব্লিক’ পত্রিকায় জানানো হয়েছে। এছাড়া হাজার হাজার বুলেট এবং রাইফেল গ্রানেডও বিক্রি কারা হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তারা জানায়, প্রতিরক্ষা বাহিনীর জন্য জরুরি নয় এমন সব অস্ত্রশস্ত্র বেঁচে দেয়া হবে।
মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে প্রচারিত বিবৃতিতে বলেছে,‘এসব অস্ত্র বিক্রির ঘটনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কোনো প্রভাব ফেলবে না।’ এসব অর্থ দিয়ে তারা নতুন করে অস্ত্র কিনবে বলেও জানিয়েছে। অস্ত্র কেনা ছাড়াও তারা সামরিক খাতে গবেষণা এবং উন্নয়নের কাজেও এসব অর্থ ব্যবহার করা হবে।
পুরনো দিনের সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বনেরও প্রতিশ্রুতি দিয়েছেন সার্বিয়ার কর্মকর্তারা। প্রকাশ্যে নিলামে এসব অস্ত্র বিক্রি করা হবে। তবে কেউ যদি সোভিয়েত যুগের ট্যাঙ্ক কিনে তার বাগানে সাজিয়ে রাখতে চান তাদেরকে ওই নিলামে ডাকা হবে না বলে সতর্ক করে দেয়া হয়েছে। কেবলমাত্র বিদেশি অস্ত্রসস্ত্র বিক্রির লাইসেন্স রয়েছে এমন সব কোম্পানিই নিলামের ডাক পাবে বলে মন্ত্রাণালয় জানিয়েছে।