অটিজম বিষয়ে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পাচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবেন ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।


