ঢাকাSaturday , 23 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ মে থেকে কাস্টমস সেবায় হটলাইন চালু

Link Copied!

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সংক্রান্ত সেবা প্রদানে এবার হটলাইন নম্বর চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন হটলাইন নম্বরটি হলো- ১৬১৩৪। আগামী ১৫মে থেকে ওই নম্বরে ফোন দিয়ে কাস্টমস সংক্রান্ত যেকোনো সেবা পাওয়া যাবে। এ কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। তবে এ সেবা পেতে নিয়মিত কল চার্জ প্রযোজ্য হবে।
শনিবার (২৩ এপ্রিল) এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হটলাইনের মাধ্যমে কাস্টমস সংক্রান্ত সেবা, সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান কাস্টমস সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে জানতে পারবেন সেবাগ্রহীতারা বলে জানান তিনি ।
তিনি বলেন, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ ও ঝুঁকি কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার করা হয়। এনবিআরের অধিভুক্ত ছয়টি কাস্টম হাউস, ২৬টি কাস্টমস স্টেশন, ২০টি অফ-ডক ও ইপিজেডগুলোতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু রয়েছে।
কাস্টমস অফিসগুলোর কর্মকর্তারা, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমান, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার্স, ফিডার অপারেটর ও সব কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সিস্টেম ব্যবহার করছে। সে কারণে আমদানি-রপ্তানি প্রক্রিয়াসহ কাস্টমস সংক্রান্ত সব বিষয়ে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবার লক্ষ্য নিয়ে ১৬১৩৪ হটলাইন নম্বর চালু করা হচ্ছে।