হালাল সিঙ্গাপুরের লাইফস্টাইল ব্র্যান্ড লাফজ সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার জন্য আশ্রয় ফাউন্ডেশনের সঙ্গে একত্রিত হয়েছে। সেজন্য ‘গিফট এ স্মাইল’ নিয়ে এসেছে লাফজ। যেখানে একজন গ্রাহকের ক্রয় করা একটি উপহার বক্স থেকে লাভের ২৫ শতাংশ পরোক্ষভাবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের দরিদ্র শিশুদের শিক্ষার উদ্দেশ্যে দেওয়া হবে।
রায়েরবাজারে আশ্রয় ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। যারা বাংলাদেশে নিরক্ষরতা দূর করা ও দারিদ্র্যের হার কমাতে চায়। যেখানে বিপুলসংখ্যক পথশিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার পাশাপাশি তারা আশ্রয়, স্বাস্থ্য সুবিধা, চিকিৎসা সেবা, স্যানিটাইজেশন ও আরও অনেক মৌলিক সুবিধা দিয়ে থাকে। তাই প্রতিষ্ঠানটিকে সহায়তা করতে চায় লাফজ।
লাফজ থেকে জানা যায়, এ গিফট বক্সে থাকবে তাদের হালাল কসমেটিকস পণ্য। এ উপহার বক্স বিভিন্ন মূল্যের রয়েছে। গ্রাহক তাদের বাজেটের উপযুক্ততা অনুযায়ী একটি উপহার বক্স বেছে নিতে পারেন।
রমজান হলো বেশি করে মানবিক কাজ করার ও দাতব্য কাজে নিয়োজিত হওয়ার একটি শুভ সময়। রমজান মুসলিমদের আত্মাকে পরিশুদ্ধ করার ও ভালো কাজগুলোকে বৃদ্ধি করার সময়। এ মাসটি খারাপ অভ্যাস ত্যাগ করতে, হৃদয়ে কৃতজ্ঞতা বিকাশ করতে ও চারপাশে উষ্ণতা ও ভালবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা বয়ে নিয়ে আসে।
লাফজ ও আশ্রয় ফাউন্ডেশন শান্তি প্রতিষ্ঠা ও একটি শিক্ষিত জাতি গঠনের ধারণা ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছে। একই পথে হাঁটা ও একই গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া গৃহহীন শিশুদের আলোকিত করার উদ্দেশ্যকে আরও কার্যকর করেছে।
লাফজ সততার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিশ্বের অনেক দেশে কাজ করছে।

