ঢাকাTuesday , 19 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১, মামলা ৩১

Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (১৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিন হাজার ৫৬০ পিস ইয়াবা, ২৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম (১০ পুরিয়া) হেরোইন ও ২৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।