ঢাকাWednesday , 6 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল

Link Copied!

এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো ইন্টেল। খবর আল জাজিরার।
গত মাসে রাশিয়া এবং বেলারুশে গ্রাহকদের চালান স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা এবং দ্রুত শান্তিতে ফিরে আসার আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা।
এদিকে ইউক্রেনের বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, সেখানে ৩২০ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ সৈন্যরা। ওই শহর দখলের সময় এসব নিরীহ মানুষকে হত্যা করা হয়।
ওয়ার্ড টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদোরুক বলেন, তিনি ব্যক্তিগতভাবেই রুশ বাহিনীর হাতে বহু মানুষের হত্যাকাণ্ডের সাক্ষী।
তিনি বলেন, আমার চোখের সামনেই অনেক কিছু হয়েছে। ফেদোরুক বলেন, সেখানে তিনটি বেসামরিক গাড়িতে করে লোকজন কিয়েভে যাওয়ার চেষ্টা করছিল এবং তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও অভিযোগ করেছেন যে, রুশ বাহিনী শহর দখলের সময় স্থানীয় রাজনীতিবিদদেরও নিস্তার দেয়নি।
অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। রুশ সৈন্যরা বুচা শহরে যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বুধবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় পশ্চিমা দেশগুলো।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।