ঢাকাTuesday , 5 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী ৫৪টি: প্রতিমন্ত্রী

Link Copied!

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, বাংলাদেশে ভারতের উৎস থেকে আসা বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৪টি।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে বেগম লুৎফুন নেসা খানের (মহিলা আসন-৪৮) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
প্রতিমন্ত্রী জানান, এসব নদীর মধ্যে গঙ্গা নদীর ক্ষেত্রে পানি বণ্টনের একটি চুক্তি বিদ্যমান। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের কার্যক্রম বাংলাদেশ ও ভারত কর্তৃক যৌথভাবে বাস্তবায়ন করা হয়।