ঢাকাSaturday , 2 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে কম দামে দুধ-ডিম-মাংস বিক্রির উদ্যোগ

Link Copied!

পবিত্র রমজান মাসে কম দামে দুধ-ডিম এবং মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, রাজধানীতে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে রমজানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে মাঠে থাকবে বিএসটিআই। এসময় তারা ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করবে।
এ বিষয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বিএসটিআইর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
একই সঙ্গে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী।