ঢাকাSunday , 20 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন

Link Copied!

ইসলামী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ এবং ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা হয়েছে।
ব্যাংকটির চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জোন এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ করপোরেট শাখার এই সম্মেলন হয়। এটি অনুষ্ঠিত হয় ১৬ মার্চ নগরীর হোটেল পেনিনসুলায়। রোববার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
আরও বক্তব্য দেন- ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস, মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম, মিয়া মো. বরকত উল্লাহ ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নূরুল হোসাইন কাওসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের জ্যেষ্ঠ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।
সম্মেলনে উক্ত জোন ও করপোরেট শাখাসমূহের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।