ঢাকাWednesday , 16 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুনাফার ৮১ শতাংশের ভাগ দেবে না ব্র্যাক ব্যাংক

Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বড় মুনাফা করলেও তার সিংহভাগ থেকে বঞ্চিত হবেন বিনিয়োগকারীরা।
কোম্পানিটি যে মুনাফা করেছে তার মাত্র ১৯ শতাংশ লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিনিয়োগকারীরা ব্যাংকটির মুনাফার ৮১ শতাংশের ভাগ পাওয়া থেকে বঞ্চিত হবেন।
মুনাফার বড় অংশ থেকে বিনিয়োগকারীদের বঞ্চিত করা হলেও কোম্পানিটি নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে সাত শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৭৫ টাকা ও সাড়ে ৭টি সাধারণ শেয়ার পাবেন।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে তিন টাকা ৯৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা আট পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।