ঢাকাSunday , 13 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Link Copied!

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৩ মার্চ) এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হতাহত হননি।
আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
মিসাইলগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়েছে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এছাড়া এখনও পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।