ঢাকাSunday , 6 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহকর্মীর গুলিতে প্রাণ গেলো ৪ বিএসএফ সদস্যের

Link Copied!

সতীর্থদের সঙ্গে বচসার সময় আচমকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি। রোববার (৬ মার্চ) সকালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে ঘটেছে এ ঘটনা। এতে নিহত হয়েছেন দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য।
জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে সেখানে ঘটনাটি ঘটে। সাতেপ্পা এসকে নামে বিএসএফ-র এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাতাড়ি গুলি চালান। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই কনস্টেবলও নিহত হয়েছেন। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে কি কারণে ওই কনস্টেবল গুলি চালিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিএসএফের তরফে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।