ঢাকাThursday , 3 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএইচবিএফসির অংশীজন সভা

Link Copied!

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) সিলেট অঞ্চলের ঋণগ্রহীতা ও সেবাপ্রার্থী স্টেকহোল্ডারদের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বিএইচবিএফসি সিলেট জোনের ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্প্রতি সিলেট জোনাল অফিসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির এমডি মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বিএইচবিএফসির সেবার মান, সেবা সহজীকরণ ও জবাবদিহিতা বাড়ানোসহ নতুন চালু হওয়া শরীয়াহভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা বিষয়ে অংশীজনদের অবহিত করেন। বিএইচবিএফসির ঋণগ্রহণ ও রিপেমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের অভিজ্ঞতার কথা শোনেন ও তাদের মতামত নেন। এমডি প্রতিষ্ঠানটির নতুন চালু হওয়া অনলাইন অর্থ সংগ্রহ ব্যবস্থার বিস্তারিত আলোচনা করেন।
এ ধরনের সভা ও প্রতিষ্ঠানের সেবার মান সম্পর্কে জানানোর জন্য অনুষ্ঠানে অংশ নেওয়া ঋণগ্রহীতা ও সেবাপ্রার্থী স্টেকহোল্ডাররা নির্বাহী প্রধানকে ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মহা-ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, সিলেট জোনের সব শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন শ্রেণি-পেশার স্টেকহোল্ডোর।