ঢাকাWednesday , 2 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁওয়ে ইয়ামাহার নতুন শো-রুম

নিউজ ডেস্ক
March 2, 2022 3:29 pm
Link Copied!

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের যুবকদের স্বপ্নের ব্র্যান্ড। তাদের এ স্বপ্নের ব্র্যান্ডকে বাস্তবে রূপ দিতে শুরু থেকেই ‘এসিআই মটরস্ বাংলাদেশ’ গ্রাহকদের সবধরনের ইয়ামাহা মোটরসাইকেল ও আফটার সেলস্ সার্ভিস দিচ্ছে।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের হক সেন্টারে উদ্বোধন হয়েছে ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুম। ভবনের নিচতলায় সব মডেলের ইয়ামাহা মোটরসাইকেল ও দ্বিতীয় তলায় ইয়ামাহার বাদ্যযন্ত্র পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।
এছাড়াও এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।