ঢাকাThursday , 24 February 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাধা ছাড়াই ইউক্রেনে প্রবেশের দাবি রাশিয়ার

Link Copied!

সীমান্ত দিয়ে এরই মধ্যে ইউক্রেনে প্রবেশ করেছেন রাশিয়ার সেনারা। তবে এসময় তারা সীমান্তরক্ষীদের প্রতিরোধ ছাড়াই অর্থাৎ বিনা বাধায় ইউক্রেনে প্রবেশ করেছেন। কিয়েভে তিন দিক থেকে হামলা চালানোর পর রাশিয়ার সামরিক বাহিনী এমনটাই দাবি করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা বা প্রতিরোধের সম্মুখীন হয়নি তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিন জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার দেশের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তবে তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি।
সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি পুরো দেশে সামরিক আইন জারি করেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছেন পুতিন। দিমিত্রি কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। তিনি বলেন, পুতিনকে থামাতে হবে ও বিশ্ব অবশ্যই তা পারবে।
বৃহস্পতিবার ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।