ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঙ্কট নিরসনের পথে ইয়েমেন

Link Copied!

Yeamenআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ইয়েমেন প্রতিনিধি জামাল বেনোমার জানিয়েছেন ইয়েমেনের বিসংবাদী দলগুলো শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি বৈঠকে বসতে সম্মত হয়েছে। সোমবার এ বৈঠক অুনুষ্ঠিত হবে। এতে বিদ্রোহী শিয়া হাউতি গোষ্ঠীও অংশ নিতে সম্মত হয়েছে। বর্তমানে শিয়া গোষ্ঠীটি সংসদ বিলুপ্ত করা ও নতুন পরিষদ গঠনের ঘোষণা দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের মধ্যস্ততা প্রস্তাবে আপাতত সাড়া এলেও মহাসচিবের আকাঙ্ক্ষার বিপরীতে আবারও বিতর্ক উঠতে পারে। বান কি-মুন চাইছেন পদত্যাগকারী প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি পুনরায় রাষ্ট্রপতিত্বের দায়িত্ব পালন করুক। তিনি দেশটির এমন রাজনৈতিক সংকটের পেছনে হাউতিদের দোষারোপ করেছেন। হাউতিদের ক্ষমতারোহনে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে বিশ্বাস করেন তিনি।
তবে পরিষদ গঠনের ঘোষণার স্বপক্ষে হাউতিরা যুক্তি প্রদর্শন করেছে। তাদের ভাষ্য প্রেসিডেন্ট পদত্যাগের পর যেখানে পরিষদ আপনাতেই বিলুপ্ত হয়ে গেছে, সেখানে সংকট মোকাবেলায় নতুন পরিষদের ঘোষণা প্রদান ছাড়া দ্বিতীয় কোনো পথ তাদের সামনে খোলা ছিল না। প্রসঙ্গত উল্লেখ্য, হাউতিরা রাজধানী সানার দখল পুরোপুরি নিয়ে নেয়ার পর যখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন অবরুদ্ধ করে, তখন প্রেসিডেন্ট স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
৭ ফেব্রুয়ারি শনিবার হাউতিরা দেশ চালোনোর প্রশ্নে ইয়েমেনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।