ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে ৫০ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি

Link Copied!

BGBনিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪ লক্ষ ৪০ হাজার ৭৫৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে।
সোমবার বিজিবি সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
উদ্ধার করা অন্তর্মূখী চোরাচালানের আর্থিক মূল্য ৪২ কোটি  ৫৬ লক্ষ ৩৩ হাজার ৪৩১ টাকা এবং বহির্মূখী চোরাচালানের আর্থিক মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ৭ হাজার ৩২৫ টাকা। জানুয়ারি মাসে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও আটক করা হয়।
আটক মাদকের মধ্যে রয়েছে ৪০,৬২৯ বোতল ফেনসিডিল, ৩,৪৭,১৯৭টি ইয়াবা ট্যাবলেট, ২৪,০৩৪টি উত্তেজক ট্যাবলেট, ২৩,৫৭২ বোতল বিদেশি মদ, ১,২১০ লিটার স্থানীয় মদ, ৬,২৬৫ ক্যান বিয়ার, ৮৯১ কেজি গাঁজা, ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১,২৬৩টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৩,৫৫০টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট। এছাড়া গত জানুয়ারি মাসে বিজিবির অভিযানে ৯টি পিস্তল, ৬টি বন্দুক, ৬টি ম্যাগাজিন, ৩,৭৭২ রাউন্ড গুলি ও ৩৩ কেজি ৭০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে জানুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জনকে আটক করে থানায় সোপর্দ এবং ২৯৬৫টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১,১৬৯ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৯৫ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ, ভারতীয় ১৮ জনের মধ্যে ১৪ জনকে স্বদেশে ফেরত ও ৪ জনকে থানায় সোপর্দ এবং মিয়ানমারের ৭৩৮ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১১৮ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৮০ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ২৩টি মামলা দায়ের করা হয়েছে।