ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একুশে পদক পাচ্ছেন লোহানী-এটিএমসহ ১৫ ব্যক্তি

Link Copied!

ekusheনিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতিস্বরূপ কামাল লোহানী ও অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দিচ্ছে সরকার। এর মধ্যে দুই জনকে মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে।
যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন- ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণা ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।