ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আত্মঘাতি হামলায় নিহত ২২

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৫ জন। শনিবার রাজধানীর নিউ বাগদাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দীর্ঘ দশ বছর ধরে জারি থাকা সান্ধ্যকালীন কারফিউ রবিবার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ইরাক সরকার। তার একদিন আগেই এ হামলার ঘটনা ঘটলো।
শনিবার নিউ বাগদাদের একটি রাস্তায় লোহার যন্ত্রপাতি বিক্রির মার্কেটের সামনে প্রথম আত্মঘাতি হামলার ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়। এর কিছুক্ষন পর মাত্র ২৫ মিটার দূরে শোরজা মার্কেট এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত ও ২৫ জন আহত হয়। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান জানিয়েছেন, এ হামলার সঙ্গে কারফিউ প্রত্যাহরের কোন সম্পর্ক রয়েছে বলে তিনি বিশ্বাস করেন না।