ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষোভ নেতার বিরুদ্ধে ছবি টয়লেট পেপারে

Link Copied!

065আন্তর্জাতিক ডেস্ক : বেইজিং সমর্থক হিসেবে পরিচিত হংকংয়ের শীর্ষ নির্বাহী লিয়াং চুন ইয়াংয়ের ছবি টয়লেট পেপারে থাকায় আট হাজার রোল টয়লেট পেপারের একটি চালন আটকে দিয়েছে চীন। হংকংয়ে শীর্ষ নির্বাহী পদে নির্বাচনে চীনের হস্তক্ষেপ বন্ধে গণতন্ত্রপন্থিদের আন্দোলন জোরদারের পরপরই এগুলো আটক করা হলো।
চীনের শেনঝেন শহরের একটি কারখানাকে টয়লেট পেপারগুলো  সরবরাহের আদেশ দিয়েছিলেন হংকংয়ের ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান লো কিন হেই। আগামি মাসে চীনা নববর্ষকে সামনে রেখে টয়লেট পেপারগুলি সরবরাহের আদেশ দেয়া হয়েছিল।
লো কিন বলেন, আমার মনে হয় চীনা কর্তৃপক্ষ সরকারি কমকর্তাদের বিশেষত আন্দোলনের পর শীর্ষ কর্তাদের নিয়ে ব্যঙ্গ করা পছন্দ করছে না। তাদের নিয়ে সমালোচনার বিষয়ে তারা আরও সতর্ক হয়ে গেছে।
তিনি বলেন, গত বছর দলের পক্ষ থেকে চার হাজার রোল টয়লেট পেপার প্রিন্ট করা হয়েছিল। এগুলো সবই বিক্রি হয়ে গেছে।