ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ

Link Copied!

Islamic-Stateআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র শুক্রবার জঙ্গিদের সহায়তা দেয়ার ঘটনায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। মার্কিন বিচার বিভাগ বলছে, অভিযুক্তরা ইসলামিক স্টেটসহ ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ এবং অন্যান সামরিক সহায়তা দেয়ার প্রচেষ্টা চালিয়েছিল।
আসামীদের পাঁচজনই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাদেরকে আটক করা হয়েছে। বাকি একজন বিদেশি। তবে তিনি কোন দেশে বসবাস করছেন তা জানা যায়নি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংস্থাগুলোকে সমর্থন দেয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ছয়জনের সবাই বসনিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। এদের তিনজন পরে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
মার্কিন বিচার বিভাগ এদের নামও প্রকাশ করেছে। এরা হলেন, রমিজ জিজাদ হোদজিক, তার স্ত্রী সেদিনা আনকিক হোদজিক, মিসৌরির আরমিন হারসেভিক, নিউইয়র্কের নিহাদ রোসিক, ইলিনয়েস রাজ্যের বাসিন্দা মেডি সালকিচভিক এবং জাসমিনকা রামিক।
মার্কিন বিচার বিভাগের দেয়া তথ্যানুযায়ী এই দলের এক সদস্য একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্য সিরিয়া এবং ইরাকে সফর করেছিলেন। বাকিরা সন্ত্রাসীদের অর্থ সহায়তা দিয়েছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, ওই ছয় ব্যক্তি ইরাকের আল কায়দা এবং ইসলামিক স্টেটসহ বহু বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করেছিলেন। এসব সাহায্যের মধ্যে রয়েছে, জাহাজে করে পোশাক, কমবেট বুটসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি প্রেরণ।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিক্যুরিটির সহকারি এটর্নি জেনারেল জন কার্লিন বলেন, অর্থ এবং সামরিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে তারা আইএসের মত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অগ্রাধিকার দিয়েছিল।
এসব অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।এছাড়া তাদেরকে আরো আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা গুণতে হবে।
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি ইন্টেলিজেন্স কমিটির প্রধান এই অভিযোগ গঠনের প্রশংসা করে বলেছেন, এ ঘটনা মার্কিন মুলুকে আইএসের সমর্থনকারীদের খুঁজে বের করতে সহায়তা করবে। ডেভিন নুনেস নামের ওই কংগ্রেস সদস্য আরো বলেছেন,‘আইএস কেবল সিরিয়া বা ইরাক নয়, তারা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’