আন্তর্জাতিক ডেস্ক : ভিনগ্রহের প্রাণী ভেবে বিরল প্রজাতির ভাল্লুককে বেধড়ক পিটিয়েছে শ্রমিকরা। গত সপ্তাহে মালেয়শিয়ার এক পাম বাগানে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বাগানে কাজ করার সময় বিরল প্রজাতির ভাল্লুককে দেখে তারা প্রথমে ভয় পেয়ে যান। ভীনগ্রহের প্রাণী ভেবে আতঙ্কিত হয়ে তারা এটাকে প্রথমে পেটাতে শুরু করেন। কিছুক্ষন তারা বুঝতে পারেন এটা একটি ভাল্লুক। পরে জ্ঞান ফিরলে ভাল্লুকটিকে তারা বনে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।
হারমান টুটু নামে এক শ্রমিক জানান, ‘আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এর আগে এরকম প্রাণী আমরা দেখিনি।’
মালয়েশিয়ার বন দফতর জানিয়েছে, এটি বিরল প্রজাতির সান বিয়ার। এর গায়ে কোনও লোম ছিল না। দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় লোকেরা ভিন গ্রহের প্রাণী ভেবে পেটাতে শুরু করে। সান বিয়ার সংখ্যা এখন অনেক কমে গেছে। মালয়েশিয়ায় এই ভাল্লুক ‘হানি বিয়ার’ নামে পরিচিত।

