ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪শ বাড়ি ভেঙ্গে দিচ্ছে ইসরাইল

Link Copied!

Buildogerআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরালি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
এসব ঘর-বাড়ি তৈরির জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রায় এক কোটি ইউরোর যোগান দিয়েছিল বলে বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে খবর প্রকাশের পর নেতানিয়াহু  প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুনকে এ নির্দেশ দেন।
ইসরাইলি বার্তা সংস্থা এনআরজি জানিয়েছে, এসব বাড়ি-ঘরের বেশ কিছু অংশ জেরুজালেম ও মাআ’লি আদুমিম এলাকার মাঝে অবস্থিত ই-১ এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ের মাউন্ট স্কুপাস ক্যাম্পাসের কাছে নির্মান করা হয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা বলছেন, এসব ঘর-বাড়ি নির্মাণের আগে ইউরোপীয় ইউনিয়নের উচিত ছিল তেল আবিবের কাছ থেকে অনুমতি নেয়া।
বৃহস্পতিবার পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাদি উসমান ডেইলি মেইলকে জানিয়েছিলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে ইইউ এসব ঘর-বাড়ি নির্মাণের অর্থ যোগান দিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের সেখানে বসবাসের যেমন অধিকার রয়েছে তেমনি সেখানে স্কুল তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের অধিকারও রয়েছে।