ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস-জঙ্গিবাদে মাথা নত করব না: প্রধানমন্ত্রী

Link Copied!

ফাইল ফটো-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ফটো-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে মাথা নত করব না। জঙ্গিবাদের কাছে আমরা মাথানত করব না। ইনশাল্লা আমরা এ কাজে সফল হব।”
শনিবার সকালে রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে।”
শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াতের পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো কয়েক শতাধিক মানুষ।”
দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সে সময়ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত। মহাসড়কের গাছ কেটে ফেলেছিল তারা। পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য তাদের হামলায় নিহত হয়েছিল। আবার তারা একই কায়দায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে।”