ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপেক্ষার প্রহর গুনছে দিল্লি

Link Copied!

Kejriwal-Kiran Bedhiআন্তর্জাতিক ডেস্ক : আর ২৪ ঘণ্টাও বাকি নেই দিল্লি বিধানসভা নির্বাচনের। রাজপথে পোস্টারে আম আদমিকে (যাকে ভারতীয়রা আপ বলে ডাকে) বিজেপির কটাক্ষ থেকে টুইটারে আম আদমিকে ভোট দেওয়ার আবেদন কেজরিওয়ালের, কিরণ বেদী বিতর্ক, আম আদমিকে ভোট দেওয়ার জন্য মমতার আবেদন- সবকিছুর জবাব দিতে প্রস্তুত দিল্লি।
বিজেপির  প্রার্থী কিরণ বেদীর হয়ে পথে নেমে প্রচার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারে অংশ নিয়েছেন প্রায় সব কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ১০০ জন সংসদ সদস্যও। তবে কিরণ বেদীর পদপ্রার্থী হওয়া নিয়ে দলের ভেতরেই ক্ষোভই তাতাচ্ছে বিজেপিকে। অন্যদিকে, দিল্লিতে ক্ষমতায় ফেরার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী আম আদমি পার্টি। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা, বিনামূল্যে মদ বিলি ও নেগেটিভ ক্যাম্পেনের অভিযোগ ওঠায় বেশ কিছুটা স্বস্তিতেও রয়েছে কেজরিওয়াল শিবির।
আম আদমি নেতা আশুতোষ অভিযোগ করেন, ‘আমাদের কাছে খবর রয়েছে বিজেপি অকাতরে টাকা, মদ ও আমিষ খাদ্য বিলোচ্ছে ভোটারদের মধ্যে। সেইসঙ্গেই গরীবদের পরিচয়পত্রও আটক করা হয়েছে। এমনকি আপকে ভোট দিলে কঠিন অবস্থার মুখে পড়তে বলে ভোটারদের হুমকিও দিচ্ছে বিজেপি।’
অভিযোগের জবাবে বিজেপির মুখপাত্র জিভিএ নরসিংহ বলেছেন, ‘ওরা (আপ) ভোটে নিজেদের পার্টি টিকিটও বিক্রি করে দিয়েছে। ওদের প্রতিনিধিদের দেখা গেছে ভোটের দিন সরবরাহ করার জন্য মদ সংগ্রহ করতে। ওরা ভাবে সব দল, এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলতে পারে। কিন্তু নিজেদের কোনও প্রশ্নের উত্তর দিতে হবে না।’
ইতিমধ্যে রাজধানীতে অস্ত্র আইনে ২৫৪টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫৯ জনকে, আটক করা হয়েছে ৩২,২০,০০০ জনকে। নির্বাচনি আইন ভাঙ্গার অপরাধে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ১৭৩টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ৬৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে এক কোটি ৩৩ লাখ ভোটারের ওপর। ১২ হাজার ১৭৭টি বুথে ভোটগ্রহণ করা হবে, যার মধ্যে ৭১৪টি বুথকে সংবেদনশীল ঘোষণা করা হয়েছে।
দিল্লির প্রধান নির্বাচন কর্মকর্তা চন্দ্র ভূষণ কুমার জানান, এই প্রথমবার ভোটদানের পর আঙুলে কালি লাগানোর জন্য কাঠির বদলে ব্যবহার করা হবে তুলি।