ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিস্ট পার্টির সদস্যকে অবশ্যই নাস্তিক হতে হবে

Link Copied!

CPCআন্তর্জাতিক ডেস্ক : চীনে কমিউনিস্ট পার্টির সদস্য হতে হলে নাস্তিক হতে হবে । একইসঙ্গে আবেদনকারীকে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া যাবে না। যদি কোন আবেদনকারীর বিরুদ্ধে এ ধরণের অনুষ্ঠানে অংশ নেয়ার অভিযোগ পাওয়া যায় , তাহলে তার আবেদন বাতিল করা হবে। আর বিদ্যমান কোন সদস্য যদি অংশগ্রহণ করেন তাহলে প্রকাশ্যে তার বিশ্বাসের বিষয়ে ঘোষণা দিতে হবে।
সম্প্রতি কমি্উনিস্ট পার্টি অব চীনার (সিপিসি) ঝিজিয়াং প্রদেশ শাখা কর্তৃপক্ষ দলের সদস্যদের বিষয়ে এ কঠোর আইন করেছে। দলটির কর্মকর্তারা বলছেন, দলের সদস্য অর্ন্তভুক্তির আগে যে পরীক্ষা নেয়া হয়, তা আরও উন্নত করতে হবে এবং ধর্মের বিষয়ে কঠোর আইন বাস্তবায়ন করতে হবে।
সিপিসির কেন্দ্রীয় কমিটি স্কুলের অধ্যাপক লি ইয়ুনলং বলেন, ‘দলের সদস্যদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়া নিষিদ্ধ করা হয়েছে। দলের সদস্য হওয়ার প্রাথমিক যোগ্যতা কমিউনিজমে বিশ্বাস ও নাস্তিকতা ।’
লি জানান, ঝিজিয়াং কর্তৃপক্ষ এ ব্যাপারে অন্য প্রদেশগুলোর জন্য উদহারণ সৃষ্টি করতে যাচ্ছে।
তিনি বলেন, ‘এটি পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঠেকানোর একটি অন্যতম উদ্যোগ।’
সম্প্রতি ঝিজিয়াংয়ের ওয়েনঝু শহরে বেশ কয়েকটি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। শহরটির ৮০ লাখ বাসিন্দার মধ্যে ১০ লাখই খ্রিস্টান। ধর্মীয় কঠোরতার কারণে ঝিজিয়াংকে ‘চীনের জেরুজালেম’ বলা হয়ে থাকে।