ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়েছে পিঁয়াজের দর

Link Copied!

Green Vegetableনিজস্ব প্রতিবেদক : টানা অবরোধে দেশের নিত্যপণ্য বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় বাজারে পিঁয়াজের দর বেড়েছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এমনটিই জানা গেছে।
রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজের দর বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪০ টাকায়। আগের সপ্তাহে প্রতি কেজি পিঁয়াজ ৩০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া বিদেশি রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায় এবং দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। সপ্তাহের ব্যবধানে রসুনের দর অপরিবর্তন আছে।
রাজধানীর মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, পাইকারি বাজারে পিঁয়াজের দর বাড়ার কারণে খুচরা বেশি দরে বিক্রি করতে হয়।
যোগাযোগ করা হলে পিঁয়াজ ও রসুনের দর সম্পর্কে শ্যামবাজারের বিনা ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী বিপুল কুমার সাহা জানান, দেশে টানা অবরোধের কারণে পরিবহন খরচ বেড়ে গেছে।’
এ কারণে পিঁয়াজের দর আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
মেসার্স শরীয়তপুর ইন্টারন্যাশনালের আবুল কালাম হাওলাদার জানান, রসুনের পর্যাপ্ত মজুদ থাকার কারণে আগের দরেই বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, ‘বাজারে এখন নতুন পিঁয়াজ বেচাকেনা হচ্ছে। তাই দর কমার কথা। কিন্তু পণ্যবাহী পরিবহনে আগুন দেয়ার ঘটনায় আমদানি ঝুঁকি ও খরচ বেড়েছে।’
এ কারণে আমদানি খরচ বেড়ে গেছে। যার প্রভাবে পিঁয়াজের দর বেড়েছে বলে জানান তিনি।
এদিকে সপ্তাহের ব্যবধানে শীতকালীন অধিকাংশ সবজির দাম স্বাভাবিক আছে। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি আলুর বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা, শিমের দাম ২০ থেকে ৪০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকায়, করলা ৫০ থেকে ৬০ টাকায়, শশা ২০ থেকে ২৫ টাকায়, গাজর ২০ থেকে ৩০ টাকায়, টমেটো ১০ থেকে ৩০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ১৫ থেকে ২৫ টাকায়, কুমড়া ৩০ থেকে ৪০ টাকায়, মুলা ১৫ থেকে ২০ টাকায়, বেগুন ২০ থেকে ২৫ টাকায়, বরবটি ৩৫ থেকে ৪০ টাকায়, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০ টাকায়, লাউ (ছোট) ২৫ থেকে ৩০ টাকায়, লাউ (বড়) ২০ থেকে ২৫ টাকায়, শালগম ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি পাইকারী বাজার থেকে খুচরা বাজারে প্রতিকেজি ৫ থেকে ১০ টাকা লাভে বিক্রি করা হচ্ছে।
এছাড়া খুচরা বাজারে সবুজ শাক আঁটি ৫ টাকা, লাউ শাক ১০ টাকা থেকে ১৫ টাকায়, লাল শাক ৫ টাকা, মুলা শাক ৪ থেকে ৫ টাকা, পুঁইশাক ৫ থেকে ১০ টাকা, ডাটা ১০ টাকা থেকে ১২ টাকা, কলমি শাক ৫ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত আছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি সাদা ১২০ থেকে ১৩০ টাকায় এবং লাল মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহেও একই ছিল।
এদিকে বাজারে ডিমের দামও অপরিবর্তিত আছে। প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারী দাম ৩০ টাকা, যা খুচরা বাজারে ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি সাদা ডিমের দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা, যা খুচরা বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম প্রতি হালি ৪২ টাকায় বিক্রি হচ্ছে, যা পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৩৮ টাকা থেকে ৪০ টাকায়।
যাত্রাবাড়ী পাইকারী কাঁচাবাজারের ব্যবসায়ী নেতা নূরু হাজী বলেন, ‘টানা অবরোধের জন্য পণ্য আমদানিতে পরিবহন খরচ বেশি লাগছে। না হলে কাঁচা বাজারে পণ্যের দর আরও কম থাকতো। তবে এ অবস্থা বেশি দিন থাকলে পণ্যের দর আরো বাড়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।