ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদ্বেগ উৎকণ্ঠায় শান্তিপূর্ণ পরীক্ষা

Link Copied!

SSCনিউজ ডেস্ক : চলমান রাজনৈতিক অস্থিরতায় কয়েক দফা পিছিয়ে যায় এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে বিপাকে পড়ে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন অভিভাবকরাও। তবে উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: কয়েক দফায় পেছানোর পর শুক্রবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৬ হাজার ২১৬ জন।
কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শিহাব উদ্দিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।
লক্ষ্মীপুর: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।
জেলার বিভিন্ন কেন্দ্রে ১৭ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে। সবার সহযোগিতা পেলে নিরাপদে পরীক্ষা শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুনামগঞ্জ: সিলেট বিভাগে ছাত্রদলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল উপেক্ষা করে সুনামগঞ্জে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শুক্রবার সকাল ৯টায় শহরের সব কয়টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থী।
হরতালে শহরে যান চলাচল স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছে শিক্ষার্থীরা। তবে হরতালে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশের দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধারা।
ত্রিশাল (ময়মনসিংহ): উদ্ধেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। উপজেলার চারটি কেন্দ্রে পুলিশ, কেন্দ্র সুরক্ষা কমিটির পাশাপাশি ছাত্রলীগও পালন করে সেচ্ছাসেবকের ভূমিকা। তবে পরীক্ষার প্রথম দিন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খুলনা: জেলা ও মহানগরীতে হরতালের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মহানগরী ও নয় উপজেলায় ৮০টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৭৪৪ জন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অতিরিক্ত উপ-কমিশনার মেখ মনিরুজ্জামান মিঠু জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ব্যবস্থা গ্রহণ করেছে। শহরে পুলিশ, বিজিবি ও র্যা বের টহল জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া: টানা অবরোধ ও হরতালের কারণে দুই দফা পেছানোর পর শুক্রবার কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলার ৪৬টি কেন্দ্রে ২০ হাজার ৭০৪ জন শিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।
কেন্দ্র পরিদর্শনে এসে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কোনো কারণ নেই।পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। বাকী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাতক্ষীরা: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরায় এএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, পরীক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।
সাতক্ষীরায় ৩৯টি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৯৪৮জন।
কুড়িগ্রাম: শান্তিপূর্ণভাবে কুড়িগ্রামে শেষ হলো প্রথম দিনের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় নয় উপজেলার ৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ৬৯১ জন।
পাবনা: উদ্বেগ উৎকণ্ঠায় শান্তিপূর্ণ পরিবেশে পাবনায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করার লক্ষ্যে কেন্দ্র ও এর আশপাশের এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
এবার পাবনায় ৫২টি কেন্দ্রে সাড়ে ২৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
ঠাকুরগাঁও: হরতাল অবরোধের বোঝা মাথা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এ বছর ঠাকুরগাঁওয়ে ৩৭টি কেন্দ্রে ১৭ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।
যেকোনো ধরনের নাশকতা এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে বিশেষ ভিজিলেন্স টিম।