ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবি

Link Copied!

BAPAনিজস্ব প্রতিবেদক : সহাবস্থানমূলক সংস্কৃতি প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং সম্পদ, পরিবেশ ও সার্বিক শান্তি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণে সরকার ও রাজনৈতিক নেতাদের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও মৌনমিছিলে এই দাবি জানানো হয়।
রাজনীতির নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা বন্ধের দাবিতে এই মৌন মিছিলে অংশগ্রহণ করে গ্রিনভয়েস, নাগরিক উদ্যোগ, ডব্লিউবিবি ট্রাস্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, সৎকার ও সেবা সমিতি, উদ্ভিদ নার্সারি রক্ষা আন্দোলন এবং পিস। মৌন মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, গ্রীনভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, পিসের মহাসচিব ইফমা হোসেন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভাইরনমেন্টের সাধারণ সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম, সুন্দর জীবনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।