ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪১৬ কোটি ৫০ লাখ ডলার

Link Copied!

চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর আগে কখনোই দেশের ইতিহাসে এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশি মুদ্রা আসেনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, তৈরি পোশাকের ওপর ভর করে রপ্তানি আয়ের এ রেকর্ড হয়েছে।
ইপিবি জানায়, গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ৩০ লাখ ডলার।চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
ইপিবি আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখছে পোশাক খাত। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।