ঢাকাMonday , 4 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিক হোটেলের শেয়ারের অস্বাভাবিক দাম

Link Copied!

তিন মাসের বেশি সময় ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ারের দাম বাড়ছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়- ইউনিক হোটেলের শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে।
কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে ডিএসই থেকে ৩ অক্টোবর নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৮ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩১ টাকা ৩০ পয়সা। যা গতকাল রোববার লেনদেন শেষে ৬২ টাকা ২০ পয়সায় দাঁড়ায়।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
আর ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত) ব্যবসায় শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা।