ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়। ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোন প্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ওয়েবিনারে চট্টগ্রাম নর্থ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

