ঢাকাThursday , 30 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর ৩৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
September 30, 2021 4:07 pm
Link Copied!

রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর ৩৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল ।
সভায় রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন এবং মহাব্যবস্থাপক (পরিচালন) মো. জয়নুল ইসলাম তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল সভায় সরাসরি অংশগ্রহণ করেন।
সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতিসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।