প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিল ও কেক কেটে ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, যিনি চরম প্রতিকূলতার মাঝেও নির্ভার থেকে স্বপ্নকে বাস্তবায়িত করেন তিনি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন বঙ্গবন্ধুর প্রতিরূপ। তিনি আমাদের আকাক্সক্ষাগুলোকে অবিরাম বাস্তবায়ন করে চলেছেন। ব্যাংকের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে জনতা ব্যাংক সিবিএ এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে এমডি এন্ড সিইও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার ও মো. জসীম দ্দিন, সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাব্বির আহমেদ শিমুল, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ব্যাকুলসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

