ঢাকাTuesday , 28 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকাব-এ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

Link Copied!

আজ ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়। ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা নিবেদন করেন। এ সময় ব্যাংকের সকল ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সিবিএ-এর নেতৃবৃন্দসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ সকল বক্তাগণ আশা করেন প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে সক্ষম হবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘয়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি