ঢাকাMonday , 27 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকাবের পরিচালনা পর্ষদের ৫৩৭তম সভা অনুষ্ঠিত

Link Copied!

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩৭তম সভা আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩৭তম সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায় ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহা. ইসমাইল হক তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে এবং ব্যাংক-এর অন্যান্য সার্বিক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি