ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানে আসন বদলানোয় রক্ষা পেলো পরিবারটি

Link Copied!

TransAsia-Airways-planeআন্তর্জাতিক ডেস্ক : বিমানে আসন বদলানোর কারণে প্রাণে বেঁচে গেছেন তাইওয়ানের এক দম্পতি এবং তাদের দু বছরের শিশুটি। বুধবার ট্রান্সএশিয়া এয়ারওয়েজের এটিআর-৭২ বিমানের যাত্রী ছিলেন ওই পরিবারটি। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ আগেই তারা আসন বদলে নিয়েছিলেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে রাজধানী তাইপের সংশান বিমানবন্দর থেকে প্রত্যন্ত এলাকা কিনমেন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের মাত্র দু মিনিট পরেই কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির। কিছুক্ষণ পরে এটি একটি ব্রিজের গায়ে ধাক্কা খেয়ে তাইপের কেলুং নদীতে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এই বিমানের আরোহী ছিলেন লিন এবং তার পরিবার। তারা বসেছিলেন বিমানের বাম পাশের আসনসারিতে। কিন্তু লেজের দিক থেকে আসা শব্দের কারণে বেশ বিরক্ত হচ্ছিলেন লিন। তাই বিমানটি উড়ার আগ মুহূর্তে আসন বদলান লিন। স্ত্রী এবং দু বছরের শিশুটিকে নিয়ে বাম পাশ থেকে ডান পাশের আসনে এসে বসেন তিনি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ‘ইউনাইটেড ডেইলি’।
পত্রিকাটি জানায়,‘শব্দের কারণে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। তবে তারা এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি।
বিমানটি নদীতে ভেঙে পড়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসেন লিন। এ সময় তিনি দেখেন তার ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে। তার মুখ এবং ঠোট দুটো ফ্যাঁকাশে হয়ে গেছে। তিনি দ্রুত তাকে তুলে আনেন। তার পেট থেকে পানি বের করেন। এছাড়া তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে নিজের মুখ দিয়ে ছেলের মুখে বাতাস দিতে থাকেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছেলেকে উদ্ধার করে সারিয়ে তোলেন লিন।