ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েন করবে ন্যাটো

Link Copied!

Netoআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর অব্যাহত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে ইঙ্গো-ইউরোপিয়ান জোট ন্যাটো। শীতল যুদ্ধের পর এবারই এই অঞ্চলে সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির আঞ্চলিক প্রধান জেন্স স্টোলটেনবার্গ।
এদিকে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতার বিষয়ে রাজধানী কিয়েভে বৃহস্পতিবার আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে যুক্তরাষ্ট্র প্রাণঘাতি নয় এমন অস্ত্র সরবরাহ করতো ইউক্রেনকে।
অপরদিকে পূর্ব ইউরোপে সেনা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনায় বসেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা। ধারণা করা হচ্ছে এই র্যা পিড অ্যাকশন ফোর্সের সদস্য সংখ্যা ৫ হাজার পর্যন্ত হতে পারে।
রাশিয়ার আগ্রাসনের মুখে পূর্ব ইউরোপের নিরাপত্তার বিষয়ে জোটভুক্ত দেশগুলো যে ‘মৌলিক পরিবর্তন’ আনতে যাচ্ছে তারই ইঙ্গিত দিয়েছেন ন্যাটোর আঞ্চলিক প্রধান জেনস স্টোলটেনবার্গ ।
ব্রাসেলসে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা এমন কিছু যা , আর্ন্তজাতিক আইনের লঙ্ঘন ও ক্রিমিয়ার সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার আগ্রাসি হামলার জবাবে আমরা নিতে যাচ্ছি।’
তিনি জানান, ইস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড. রোমানিয়া ও বুলগেরিয়ায় ছোট কমান্ড সেন্টার  চালুর পরিকল্পনাও রয়েছে ন্যাটোর।