ঢাকাMonday , 20 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

দৈনিক পাঞ্জেরী
September 20, 2021 12:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়ে গেছে সাড়ে চারশ কোটি টাকার ওপরে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্যসূচক।
এদিন ডিএসইতে লেনদেনের শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। এতে প্রথম মিনিটিই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে যায়।
সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৩৩ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৪ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১০ পয়েন্ট।
এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৯০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৭০টির ও ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।