ঢাকাThursday , 16 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১০ হাজার মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখের বেশি মানুষের। এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণ ও মৃত্যু উভয়ই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২শ’ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৮শ’ ৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ১১ হাজার ৫১২ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৭৩ হাজার ২শ’ ৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৭শ’ ৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭শ’ ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৯শ’ ৬০ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩শ’ ৪১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।