ঢাকাMonday , 13 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকাব পরিচালনা পর্ষদ অডিট কমিটির ৬০তম সভা অনুষ্ঠিত

Link Copied!

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদ অডিট কমিটির ৬০তম সভা আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় রংপুরস্থ নিজ কার্যালয় থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা। এ সময় অডিট কমিটির সদস্য ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহা. ইসমাইল হক তাঁদের নিজ কার্যালয় থেকে এবং নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগ এর মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ বোর্ডরুম থেকে সভায় সরাসরি অংশগ্রহণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি