ঢাকাSunday , 12 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোস্পুল পেপারের শেয়ারের অস্বাভাবিক দাম

দৈনিক পাঞ্জেরী
September 12, 2021 10:32 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম বেড়ে চার গুণ হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
টানা দাম বাড়ার তিন মাস পর রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।
ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৮ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
দুর্বল কোম্পানি হওয়ায় দীর্ঘ দিন ওটিসি মার্কেটে পড়ে ছিল বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে গত ১৩ জুন থেকে কোম্পানিটির শেয়ার আবার মূল বাজারে লেনদেন শুরু করে ডিএসই।
মূল বাজারে ফিরেই কোম্পানিটির শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ১৩ জুন লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ৫৫ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে ২২৫ টাকায় উঠেছে। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭০ টাকা বা ৩০৯ শতাংশ।