ঢাকাWednesday , 8 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্যকে বাঁচাতে প্রাণ দিলেন রাশিয়ার মন্ত্রী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অপরের জন্য জীবন উৎসর্গ করার মহত্ব এই পৃথিবীর সবাই বোঝে না। কিন্তু রাশিয়ার একজন মন্ত্রী সেটা ঠিকই উপলব্ধী করেছেন। সে কারণেই নিজের জীবনের বিনিময়ে অপরের জীবন বাঁচিয়েছেন তিনি।
রাশিয়ার জরুরিসেবা বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ প্রশিক্ষণের সময় অন্য একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাশিয়ার বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরিসেবা বিভাগের প্রধান ইয়েভগেনি জিনিচেভ নোরিলস্ক শহরে একজনকে বাঁচাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেই প্রাণ হারিয়েছেন। তবে এই মন্ত্রীর মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।