অর্থনীতি ডেস্ক : মিডল্যান্ড ব্যাংকের ১১৪তম বোর্ড সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কাজ নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসহ শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্যরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে কিভাবে অর্থ, ব্যাংকিং এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে তা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
চলমান মহামারি পরিস্থিতি বিবেচনায় আয়োজিত ভার্চুয়াল সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, পরিচালক মাস্টার আবুল কাশেম, পরিচালক কাজী ওমর জাফর, পরিচালক এ.কে.এম. বদিউল আলম, পরিচালক মিসেস শাহনাজ পারভীন, পরিচালক মিসেস লুৎফা বেগম, পরিচালক হাফিজুর রহমান সরকার, পরিচালক আব্দুল মমিন মন্ডল, পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মাহবুবুল হাদি ফজলে রব এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান উপস্থিত ছিলেন।
সভার আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতি এবং ব্যাংকের কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের মেম্বার ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ।
এছাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, বিভাগীয় প্রধান এবং ব্যাংকের শাখা প্রধানরাও এই আলোচনা সভায় অংশ নেন।

