ঢাকাTuesday , 31 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ধ্বংস যাত্রীবাহী বিমান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে। এ হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। একই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হল সৌদির ওই বিমানবন্দরে। যদিও এখন পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কয়েক বছর ধরে ইয়েমেনের হুথি ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলেই এ হামলা কিনা তা এখনো জানা যায়নি। সৌদি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটিকে আগেই চিহ্নিত করেছিল তারা। নইলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনের হুথিরা প্রায়ই সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়ে আসছে।