ঢাকাWednesday , 1 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালেবানদের সরকার গঠন চূড়ান্ত পর্যায়ে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি নতুন সরকার গঠনের চূড়ান্ত পর্যায় রয়েছে বলে জানিয়েছে তালেবান। সিনিয়র তালেবান নেতা আনাস হাক্কানি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আল-জাজিরাকে জানান, শিগ্রই নতুন সরকার ঘোষণা করা হবে। নতুন কেবিনেটে কারা থাকবে এটা বলার সময় এখনো আসেনি বলে জানান তিনি। আনাস হাক্কানি আরো বলেন, আমরা প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করছি এবং দ্রুতই আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করব।
গত সোমবার (৩০ আগস্ট) মধ্যরাতে মার্কিন সেনাদের সর্বশেষ ফ্লাইটটি হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর মধ্য দিয়ে প্রায় দুই দশকের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটে আফগানিস্তানে।
মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাবার বিষয়ে হাক্কানি বলেন, “আমরা আবারো ইতিহাস তৈরি করলাম। আফগানিস্থানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটল।