ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে বিমান বিধ্বস্ত
নিহতের সংখ্যা বেড়ে ১৯

Link Copied!

TransAsia-Airways-planeআন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে বুধবার বিমান বিধ্বস্তের ঘটনার নিহতের সংখ্যা বেড়ে ১৯এ দাঁড়িয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ৩০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ৫৮ যাত্রী নিয়ে তাইপে সংলগ্ন এক নদীতে বিধ্বস্ত হয় এয়ারএশিয়া এয়ারওয়েজের এটিআর-৭২ বিমানটি। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ২৮ জনকে উদ্ধার করেছেন। তবে বিমানের ধ্বংসাবশেষের মধ্যে এখনো বহু যাত্রী আটকা পড়ে আছেন।
এই দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে তাইওয়ান সরকারের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। বিমানের ধ্বংসাবশেষ থেকে আরো ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ৩০ জন।
তাইওয়ানের সিভিল এভিয়েশন কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে রাজধানী তাইপের সংশান বিমানবন্দর থেকে প্রত্যন্ত এলাকা কিনমেন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের মাত্র দু মিনিট পরেই কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির। কিছুক্ষণ পরে এটি একটি ব্রিজের গায়ে ধাক্কা খেয়ে তাইপের কেলুং নদীতে বিধ্বস্ত হয় বলে জানা যায়।
এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত এটি একটি ট্যাক্সিকে আঘাত করেছিল। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্যাক্সিচালক।
বিমানের ৫৮ যাত্রীর মধ্যে ৩২ জন চীনা নাগরিক ছিলেন বলে জানিয়েছে তাইওয়ানের টুরিস্ট ব্যুরো।