ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ জিহাদির ফাঁসি কার্যকর

Link Copied!

Sajida-al-Rishawi.আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি স্টেটের হাতে জীবন্ত দগ্ধ পাইলটের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে জর্দান সরকার। বুধবার সকাল হওয়ার আগেই তারা কারাবন্দি এক নারীসহ দুই আল কায়দা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
জর্দানের এক সরকারি মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জর্দানের পণবন্দি পাইলট মোয়াজ আল-কাসাসবেহকে পুড়িয়ে মারার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই দুই সাজাপ্রাপ্ত জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মুখপাত্র মোহাম্মদ আল মোমানি জানিয়েছেন, বুধবার ভোররাতে কারাবন্দি জঙ্গি নারী সাজিদ আল রিশাবি এবং আল কায়দার জ্যৈষ্ঠ নেতাজিয়াদ আল কারবোলিকে ফাঁসিতে ঝোঁলানো হয়েছে।
২০০৫ সালে আম্মানে একটি হামলার ঘটনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ব্যর্থ আত্মঘাতী বোমা হামলাকারী নারী সাজিদা আল রিসাবি।
গত এক সপ্তাহ ধরে সাজিদা আল রিসাবিকে ছেড়ে দেয়ার বিনিময়ে পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছিলো জর্ডান সরকার। কিন্তু কাসাসবেহ জীবিত আছেন কীনা এ বিষয়ে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের এ উদ্যোগ স্থবির হয়ে যায়। এরই মধ্যে মঙ্গলবার পণবন্দি ওই পাইলটকে জীবিত পুড়িয়ে মারার ভিডিও চিত্র প্রকাশ করে ইসলামিক স্টেট। এরপরই জিহাদি গোষ্ঠীটির বিরুদ্ধে ‘দুনিয়া কাঁপানো’ প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছিলো জর্ডান সরকার।
উল্লেখ্য, গত ডিসেম্বরে সিরিয়ায় আইএস বিরোধী এক অভিযানে অংশ নেয়ার সময় নিজের বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আইএসের হাতে আটক হয়েছিলেন পাইলট মোয়াজ আল-কাসাসবেহ। তাকে পুড়িয়ে মারার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন।