আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী ট্রেন এবং গাড়ির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ভালহাল্লা এলাকার এক রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
দুর্ঘটনায় রেলের প্রথম বগি এবং গাড়িতে আগুন ধরে যায়। এতে সবমিলিয়ে ছয়জন মারা যায়। নিহতদের হলেন গাড়িচালক। বাকিরা রেলের যাত্রী। এ দুর্ঘটনায় রেলের আরো ১২ জন আহত হয়েছে।
এই দুর্ঘটনার পর মেট্রো-নর্থ হারলেম লাইনের একাংশে রেল চলাচল বাতিল করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

